লিংক http://imbangalee.blogspot.com
মোবাইল ডিকশনারী (সিম্বিয়ান এবং জাভা বেসড) | Mobile Dictionary (Symbian and Java based)
লিংক http://imbangalee.blogspot.com
ওয়াইফাই কী ও কিভাবে কাজ করে | How WiFi works
WLAN বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক কী:
একটি সীমিত এলাকা অর্থাৎ একই ভবন, পাশাপাশি অবস্থিত ভবন অথবা একটি অফিস বা এপার্টমেন্টে অবস্থিত কমপিউটারসমূহ, প্রিন্টার ও অন্য কোন বিশেষ ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে তারের পরিবর্তে রেডিও তরঙ্গের মাধ্যমে স্থাপিত আন্তঃসংযোগ ব্যবস্থাকে ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক (WLAN) বলে।
উপরের ছবিটি একটি ব্রডব্যান্ড লাইন থেকে একাধিক কমপিউটারে ইন্টারনেট কানেকশনের একটি ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই ধরনের নেটওয়ার্কে প্রয়োজন একটি মডেম ও একটি ওয়ারলেস রয়টার। যে কোন কমপিউটারে ওয়্যারলেস এডাপটার অথবা ওয়্যারলেস কার্ড ইন্সটল থাকলে এই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট কানেকশন শেয়ার করতে গারবে।
Wi-Fi ("wireless fidelity") হচ্ছে একটি বিশেষ ধরনের ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের টার্ম বা ট্রেড মার্ক যেখানে ওয়াইফাই এলাইয়েন্স নামে একটি কমিটি কর্তৃক পরীক্ষীত ও অনুমোদিত হার্ডওয়্যার ও স্পেসিপিকেশন ব্যবহার করা হয়। এর প্রধান উদ্দেশ্য বিভিন্ন কোম্পানীর ওয়্যারলেস নেটওয়ার্কের ডিভাইসরগুলি যাতে পরষ্পরের সাথে কাজ করতে পারে। এছাড়া নেটওযার্কটির কনফিগারেশনসহ অন্যান্য টেকনিক্যাল বিষয়ের একটি স্ট্যান্ডার্ড মান নির্ধারণ করা। ব্যাবহারকারীদের জন্য সুবিধা হচ্ছে, যদি কারো মোবাইল ফোন বা ল্যাপটপে Wi-Fi এডাপটার থাকে, তবে এটি যে কোন Wi-Fi নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত হতে পারবে। সুতরাং আমরা বলতে পারি সব ওয়াইপাই নেটওয়ার্ক হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, কিন্তু সব ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ওয়াইপাই নেটওয়ার্ক নয়।
একটি ওয়াইফাই রয়টার/একসেস পয়েন্ট/এন্টিনার মাধ্যমে কোন বিশেষ স্থানে যখন ওয়ারলেস ইন্টারনেট কানেকশনের সুবিধা প্রদান করা হয় তখন সেই স্থানকে Hot Spot বলা হয়। একাধিক একসেস পয়েন্ট/এন্টিনার মাধ্যমে সৃষ্ট হটস্পটগুলোকে সমন্বয় করে যখন বড় এলাকা ভিত্তিক একটি ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি হয় তখন সেই এলাকাকে Wi-Fi Zone বলা হয়।
মোবাইল ব্রডব্যান্ড বনাম ওয়াইফাই হটস্পট: মোবাইল ব্রডব্যান্ড সেবা সাধারণত মোবাইল ফোনের কোম্পানীগুলো দিয়ে থাকে। সুতরাং প্রায় সব জায়গা থেকে (মোবাইল ফোন নেটওয়ার্ক) মোবাইল ফোন বা ওয়ারলেস মডেমের সাহায্যে ইন্টারনেটে সংযুক্ত হওয়া যায়। ওয়াইফাই হটস্পটে এই সুযোগ একটি সীমিত এলাকার মধ্যে সীমাবদ্ধ। ইদানীং বড় বড় শহরের বাস/ট্রেন স্টেশন, শপিং সেন্টার গুরুত্বপূর্ণ এলাকাসমূহে ওয়াইফাই জোন সৃষ্টি করা হচ্ছে। মোবাইল ব্রডব্যান্ড সার্ভিসের মাসিক চার্জ বেশী। এছাড়া একদেশ থেকে অন্য দেশে গেলে মোবাইল ব্রডব্যান্ড সার্ভিস কাজ করে না, যদি কাজ করে তবে চার্জ হয় খুবই বেশী। তাই নিজস্ব ল্যাপটাপ বা মোবাইল ফোন থেকে প্রয়োজনীয় সময়ের জন্য ওয়াইফাই হটস্পট থেকে ইন্টারনেট কানেকশন সস্তা। ইদানিং বিভিন্ন শহরের ওয়াইফাই হটস্পটের তালিকা নেটে পাওয়া যায়।
যারা ব্যাবসা ভিত্তিক কাজে ওয়াইফাই নেটওযার্ক ব্যাবহার করতে চান তাদের জন্য নিম্নে কিছু লিংক দেয়া হল।
PolkaSpots
W-HotSpot Business
VPN Network
সেটাপ দিন জুমলা এক অনবদ্য সিএমএস | Bangla | Bengali Joomla Setup Turorial
জুমলা হচ্ছে এমন একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সি.এম.এস) যার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ওয়েবপেজ নির্মান ছাড়াও শক্তিশালী ওয়েব অ্যাপ্লিকেশন তৈরী করতে পারবেন।
তো আসুন দেখা যাক কিভাবে আপনি আপনার ওয়েব সার্ভারে জুমলা সেটাপ দিতে পারবেন।
প্রথমে আপনার হোস্টিং কোম্পানির সাথে যোগাযোগ করে নিশ্চিত হউন যে তারা মাইএসকিউএল সাপোর্ট করে কিনা। তারপর তাদের নিয়মানুযায়ী একটি ডাটাবেজ তৈরী করুন। ডাটাবেজটি যেকোন নামে তৈরী করতে পারেন। তবে খেয়াল রাখবেন, তৈরীকৃত ডাটাবেজের জন্য যে ইউজার তৈরী করবেন, তার যেন ডাটাবেজটির উপর সব ধরনের কন্ট্রোল থাকে।
আর যদি আপনি আপনার পিসিতে সেটাপ দিতে চান তাহলে আপনাকে আপনার পিসিতে ভার্চুয়াল সার্ভার সেটাপ দিতে হবে। ভার্চুয়াল সার্ভার সেটাপ প্রক্রিয়া পরবর্তীতে বিস্তারিত বলব।
ধরলাম আপনি মাইএসকিউএল ডাটাবেজ ক্রিয়েট করেছেন। এরপর আপনি জুমলার সাইট থেকে (http://www.joomla.org/download.html) জুমলা আপনার পিসিতে নামিয়ে আনজিপ করুন। তারপর সেই ফোল্ডারের সব কন্টেন্ট আপনার সার্ভারে আপলোড করুন। আপলোড করার ক্ষেত্রে সুবিধা হয় যদি আপনি কোন এফটিপি টুল ব্যবহার করেন। যাই হোক, আপলোড করার পর আপনি এই ছবিটির মত একটি দৃশ্য পাবেন। এটাই জুমলা সেটাপের প্রথম ধাপ।
এরপর আপনার কাঙ্খিত ভাষা নির্বাচন করুন। তারপর আপনার সিস্টেম চেক করা হবে, তারপর দেখানো হবে লাইসেন্স। তারপর আপনাকে আপনার তৈরীকৃত ডাটাবেজের নাম, ওই ডাটাবেজের ইউজারের নাম, পাসওয়ার্ড, আপনার হোস্ট নেইম লিখতে হবে। ডাটাবেজ ও ইউজার ঠিকমত করা থাকলে আপনাকে পরের পাতায় নিয়ে যাওয়া হবে।
এরপর আপনাকে এফটিপি কনফিগারেশন নির্ধারন করে দিতে বলা হবে।
এরপর আপনাকে নিয়ে যাওয়া হবে মেইন কনফিগারেশন পেইজে।
এখানে আপনাকে সাইটনেইম, এডমিন ই-মেইল ও পাসওয়ার্ড দেয়া, স্যাম্পল ডাটা ইন্সটল ইত্যাদি কাজ করতে হবে।
এরপর আপনি নিচের পেইজটি পাবেন।
এরপর সবচেয়ে গুরুত্বপূর্ন কাজ হল আপনার সার্ভার থেকে ইন্সটলেশন নামে যে ফোল্ডারটি আছে সেটি ডিলিট করে দেয়া।
ব্যস............হয়ে গেল জুমলা সেটাপ দেয়া।
এখন আপনার এডমিন ইউজার একাউন্ট দিয়ে লগিন করে ইচ্ছেমত ব্যবহার করুন জুমলা, এ পাওয়ারফুল সিএমএস।
তৈরী করুন নিজের অনলাইন টি.ভি. চ্যানেল। Make Your Online TV channel
তৈরী করুন নিজের অনলাইন টি.ভি. চ্যানেল। এজন্য প্রথমে এই লিন্কে যান।
তারপর পরবর্তী ধাপে গিয়ে উদাহরন হিসেবে থাকা ভিডিও গুলোর লিংক এর জায়গায় আপনার পছন্দের কোন ভিডিও এর ইউটিউব বা মাইস্পেস লিংক বসিয়ে দিন। বা আপনার নিজস্ব ভিডিও ইউ টিউবে আপলোড করে তার লিংক বসিয়ে দিন এখানে।
এরপর আপনার টি.ভি. চ্যানেল এর নাম এবং লোগো দিন এরপর আপনার ইমেইল এ্যাড্রস দিয়ে এর কন্ট্রোল প্যানেলে গিয়ে একের পর পর এক ভিডিও এর লিংক এড করুন। আর তার পর তা প্লে লিস্টে এড করুন রেন্ডমলি প্লে সিলেক্ট করে সেভ করুন এবার আপনার অনলাইন টি.ভি. চ্যানেলটি ভিজিট করে দেখুন আপনার দেয়া ভিডিও গুলো পর্যায়ক্রমে প্লে হচ্ছে।
Settings -> Broadcasting Options এ ক্লিক করুন। আপনি টিভি চ্যানেল কোথায় শেয়ার করবেন সে অনুযায়ী Presets নির্বাচন করে Load বাটনে ক্লিক করুন। যেমন: ল্যানে শেয়ার করার জন্য LAN প্রিসেট লোড করতে পারেন। OK দিন। bcast port বাই-ডিফল্ট 8080 থাকে। যদি আপনার পিসিতে অন্য কোন সার্ভিস এই পোর্ট ব্যবহার করে তাহলে 2033 বা অন্য কিছু দিন। কোন এরর না দেখালে 8080 পরিবর্তনের দরকার নেই। এখানে উল্লেখ্য যে, Star Media Center একসাথে সর্বোচ্চ ৫ জন কে স্ট্রিমিং ভিডিও শেয়ার করতে পারে।
Sources -> Broadcast -> From TV তে ক্লিক করুন। স্ট্রিমিং শুরু হয়ে যাবে।
এবার ল্যানের যে কোন পিসিতে Windows Media Player চালু করুন। খেয়াল রাখবেন Windows Media Player এর ভার্শন যেন ৯ বা তার অধীক হয়। পুরনো ভার্শন হলে আগে আপগ্রেড করে নিন। এটা উইন্ডোজ ২০০০ ব্যবহারকারীদের করতে হতে পারে। যারা উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক-২ বা তদুর্দ্ধ ভার্শন ব্যবহার করেন তাদের কিছুই করতে হবে না। File -> Open URL... এ ক্লিক করুন। Open: এ লিখুন mms://x.x.x.x:8080 । এখানে x.x.x.x হবে যে পিসিতে টিভিকার্ড শেয়ার করেছেন তার আই পি এড্রেস আর আপনি যদি bcast port এ 8080 এর পরিবর্তে অন্য কোন নাম্বার দিয়ে থাকেন তাহলে 8080 পরিবর্তে তা লিখবেন। OK দিন। সবকিছু ঠিক থাকলে শেয়ার করা চ্যানেলটি দেখতে পাবেন।
J2ME
http://devlinslab.blogspot.com/2007/11/using-custom-fonts-or-bitmap-fonts-part.html
J2Me game development
http://devlinslab.blogspot.com/